লোকে মন্দ বলে রে অবলা রাধারে
তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া।।ও বন্ধু রে-
শিমুলের ফুল দেখতে ভালো, নাই তার তুলনা
গন্ধ নাই বলিয়া তাতে ভ্রমরা বসে না
মোর যৌবন ফুলের নমুনা, বানালো সেই ধারা রে।।ও বন্ধু রে-
ঘর বান্ধিয়া মধু জমায় জঙ্গলার পোকে
মধু খাইয়া যায় উড়িয়া বসে না সেই চাকে
চাকের মতো তুই আমাকে, অন্তর করলে সারা রে।।ও বন্ধু রে-
আকাশেতে উঠে চন্দ্র সঙ্গেতে তারা নিয়া
কত শোভা পায় রে তারারা আকাশ জুড়িয়া
আমি সেই চন্দ্র হারাইয়া, রইলাম একা তারা রে।।ও বন্ধু রে-
পানি না থাকিলে কাজ কি ইন্দারা থাকিয়া
স্বামী হারা হলে নারী কি কাজ বাঁচিয়া
দুর্বিন শাহ সেই ভাব ধরিয়া, কবে যাবে মারা রে।।
লোকে মন্দ বলে রে অবলা রাধারে
- Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 20
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেন নিশি কাটালি অভিমানে
- Sub Title: ডুবে গেল চাঁদ দূর বিমানে
মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
- Sub Title: স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
জগত মুক্তিতে ভুলালেন সাঁই
- Sub Title: ভক্তি দাওহে যাতে চরণ পাই
জিন্দা পীর আগে ধরোরে
- Sub Title: দেখে শমন যাক ফিরে
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা
- Sub Title: ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা
কি এক অচিন পাখী পুষিলাম খাঁচায়
- Sub Title: না হল জনম-ভরে তার পরিচয়
সকলই ভুলেছে ভোলা মন
- Sub Title: ভোলে নি ভোলে নি শুধু
শুদ্ধপ্রেমের প্রেমিক মানুষ যে জন হয়
- Sub Title: মুখে কথা কউক বা না কউক
সোনা-বন্ধু কালিয়া
- Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া
সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা
- Sub Title: নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
বাংলা
English 
Comments