“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
  • Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো

কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
আঁখিটা কার পানেতে চাইয়া।।

চক্ষু ইশারায় কেন ডাক দিলে আমায়
করিলে পাগল হায় রূপ দেখাইয়া
নয়ন তারা ও তোর কী মনোহরা
দেখলে প্রাণী যেতে চায় উড়িয়া।।

করিয়া পাগল আমার নিয়াছ সকল
হইয়াছি দুর্বল তোমারে পাইয়া
ছেড়ে তোমারে আমি কেমনে যাই ঘরে
প্রেমসাগরে ভাঙা তরি বাইয়া।।

আমি একেলা আর বেশি নাই বেলা
সামনে যমের পোলা ডাকে বসিয়া
বলে দুর্বিন শায় যদি মনে চায়
উঠো নৌকায় দেশে যাব লইয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি

মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি

  • Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
মধুর মুরলী ধ্বনি কৰ্ণে লাগিয়াছে
মধুর মুরলী ধ্বনি কৰ্ণে লাগিয়াছে

মধুর মুরলী ধ্বনি কৰ্ণে লাগিয়াছে

  • Sub Title: ধ্বনি শুনে উম্মাদিনী আমায় উন্মাদিনী করিয়াছে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন