যাব আমি কালার সন্ধানে
শোনো গো রাধে
মন সাধে কাঁদো যার কারণে।।থাকো তুমি ধৈর্য ধরে
বলে একবার দেও আমারে গো
বন্ধু আছে কার বাসরে
ভুলিয়া নিষ্ঠুর প্রাণে।।আমায় যদি দাও বলিয়া
যাব আমি সংবাদ নিয়া গো
কার প্রেমে আছে ভুলিয়া
তল্লাশিব গোপনে।।মথুরায় যাব চলিয়া
তোমার লেখা হাতে লইয়া গো
বলিব বিনয় করিয়া
আসিবে কি মরণে।।কেঁদো না রাই একা বসে
যাব আমি তার উদ্দেশে গো
দুর্বিন শাহ কয় দেশ-বিদেশে
দেখব কালা কোনখানে।।
যাব আমি কালার সন্ধানে
- Sub Title: শোনো গো রাধে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 22
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো
- Sub Title: দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে
মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা
- Sub Title: ঝরা পাতায় বাজে
নামাজ আমার হইল না আদায়
- Sub Title: নামাজ আমি পড়তে পারলাম না
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়
- Sub Title: নূরে নীরে দুটি নিহার কোনটিরে ঠিক রাখা যায়
কতোদিন আর রইবি রঙ্গে
- Sub Title: বাড়িতেছে বেলা ধরো এই বেলা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
- Sub Title: আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
- Sub Title: নাগর কালিয়া
আমারে করগো উদ্ধার
- Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
কী আগুন জ্বালাইল বিধাতায়
- Sub Title: মহরমের চাঁদ করল হয়রান
কারে বলবো আমার মনের বেদনা
- Sub Title: এমন ব্যথায় ব্যথিত মেলে না
বিনা পাগালে গড়িয়ে কাঁচি করছো নাচানাচি
- Sub Title: ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি
সেই তো তোমার পথের বঁধু সেই তো
- Sub Title: দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো
বাংলা
English 
Comments