“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মানব আঁকারে সব আছয়ে প্রকাশ

বায়ু মাটি জলানল ধরণী আকাশ।
মানব আঁকারে সব আছয়ে প্রকাশ।।
বায়ু মাটি জলানল করিয়ে মিশ্রিত।

এই বিলক্ষণ চিত্র করিছে নির্মিত।।
তেকারণে হৈল ছবি মাটির ভুবন।
ছবি বিনে যত ইতি গগণ তুলন।।
কিঞ্চিত বর্ণনা তাঁর করহ শ্রবণ।
ইঙ্গিতে বলিনু স্মরি গুরু চরণ।।
এই ভবে ছোট বড় সকল জ্ঞাপিত।
ব্যক্ত গুপ্ত দুই আছয়ে চরিত।।
ব্যক্ত বলয়ে কারে যাহা দেখা যায়।
নাছুত বলয়ে তাহে আরবী ভাষায়।।
মানব আকৃতি যাহা মাটির নির্মিত।
নাছুতী বলিয়ে তাহে করয়ে নিশ্চিত।।
আর যত ব্যক্ত কার্য ধর্মের মাঝার।
নাছুতী বলিয়ে তাহে করয়ে প্রচার।।
গুপ্ত কারে বলে যাহা দেখিতে না পায়।
প্রাণ স্থান স্বর্গপুর বলয়ে তাহায়।।
স্বর্গপুর সপ্ত দলে বিভক্ত আছয়ে।
সপ্তরূপে প্রিয়া সনে তাহাতে দর্শয়ে।।
প্রথম মানব স্বর্গ অঙ্গ আদি শক্তি।
প্রতি শক্তি মতে তাতে আছে এক ভক্তি।।
দ্বিতীয় স্বর্গকে তাঁর জীব আত্মা বলে।
যাহার কারণে নর সদা হেলে দোলে।।
তৃতীয় স্বর্গকে মন করয়ে ঘোষণ।
চতুর্থ স্বর্গকে জ্ঞান সকলে বলন।।
পঞ্চম স্বর্গকে মন মরম বলয়ে।
ষষ্ঠম স্বর্গকে প্রাণ ঘোষণা করয়ে।।
সপ্তম স্বর্গের নাম বলে প্রাণ মর্ম।
আপ্ত দেহে তত্ত্ব লিবে কার কিবা কর্ম।।
এই সপ্ত স্বর্গধীক এক স্বর্গ ধাম।
প্রিয়ার দর্শন বটে সেই মনষ্কাম।।
কায়া লক্ষে কার্য যত নরক তুলন।
প্রাণধন কর্ম যত স্বর্গের মতন।।
কায়া ত্যাজি প্রাণ ভবে করিলে নিবেশ।
প্রবেশিবে এ জীবনে অই স্বর্গ দেশ।।
সমাধি করিয়ে কায়া যে করে বর্জন।
এ জীবনে স্বর্গপুরে করিবে দর্শন।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

ওরে প্রাণকান্ত

  • Sub Title: আমায় করলে না শান্ত
দুর্বিন শাহ

কার কাছে জানাব মনের দুঃখরে তুমি বিনে

  • Sub Title: কে আছে আমার দরদি এ তিন ভুবনে রে
হাসন রাজা

আইস আইস গো কোলে রহমানী

  • Sub Title: তোরে লইয়া বাপে পুতে করি টানাটানি
মাইজভাণ্ডারী গান

হাউসের মদন কড়ির উদ্দেশ্যে

  • Sub Title: হাউসের মদন কড়ির উদ্দেশ্যে চলে যাব ধইরনা সখি
রাধারমণ দত্ত

বাঁশি বিনয় করি তোরে

  • Sub Title: নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে
মাইজভাণ্ডারী গান

প্রেম নূরে নূরানী বাবা

  • Sub Title: আবদুল মজিদ শাহা আজিম নগরী ধন
হাসন রাজা

আমি ছাড়ব না ঠাকুরচান্দ মইলে গো

  • Sub Title: ছাড়বা না ঠাকুরচান্দ মইলে এ গো প্রানসই
কবিয়াল রমেশ শীল

দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও

  • Sub Title: চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও
পাপ রসনারে হরি বল

পাপ রসনারে হরি বল

  • Sub Title: ওরে বিপদভঞ্জন হরি ভকত বৎসল
রাধারমণ দত্ত

ওরে পাষান মন রে জনমে হরির নাম ভোইল না

  • Sub Title: ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না
রাধারমণ দত্ত

বাইজ নারে আর শ্যামের বাঁশি

  • Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন