“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে

সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে - দ্বীন বন্ধুরে।।
সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে

সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে - দ্বীন বন্ধুরে।।

দ্বীন বন্ধুরে, রবি গেল অস্তাচলে
পার ঘাটায় পার হবো বলে
কত ঘাটে করেছি প্রার্থনা - দ্বীন বন্ধুরে।।

ওরে, আঁধারে ঘিরিলো ধরা
পথে কিনা দিশে হারা।।

আঁধারে ঘিরিলো ধরা
পথ হীনা দিশে হারা
হাত ধরে পথ কে দেখাবে মোরে
দ্বীন বন্ধুরে।।

সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে - দ্বীন বন্ধুরে।।

দ্বীন বন্ধুরে, গৃহস্তেরা দলে দলে
হাঁস মুরগী কত পালে
সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে
প্রান বন্ধুরে।।

যার যত পালিত ছিলো সকলেইতো ঘরে নিলো।।

আমি একা রইলাম অন্ধকারে দীন বন্ধুরে।

সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে - দ্বীন বন্ধুরে।।

দ্বীন বন্ধুরে, কর বা না কর পার
আজ তোমায় দেখার দরকার
তোমায় পাইলে সকল দু:খ সারে
দীন বন্ধুরে তোমায় পাইলে সকল দু:খ সারে।।

আমার, আর পরিক্ষার সময় নাই
করজোরে ক্ষমা চাই।।

রমেশ রইলো তোমার আশায় পরে দ্বীন বন্ধুরে
সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে - দ্বীন বন্ধুরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

নিশিতে স্বপন দেখলাম

  • Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
কবিয়াল রমেশ শীল

ভব সমুদ্রে ঘুরে আমার

  • Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার
শাহ আব্দুল করিম

আমরা দুইজন সুখী মোদের

  • Sub Title: এক ছেলে এক মাইয়া
কবিয়াল রমেশ শীল

পাকে গাউছে ভাণ্ডারী সুলতান মওলানা

  • Sub Title: খালেক মালেক তুমি রহিম রব্বানা
রাধারমণ দত্ত

শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে

  • Sub Title: আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

  • Sub Title: জমায়ে চঁদের সুধা, বিধি গড়েছিল তায়!
দুর্বিন শাহ

প্রভু গো, তুমি দয়াময়

  • Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র
মাইজভাণ্ডারী গান

তব দ্বারে পাপী শির দিব বলিদান

  • Sub Title: তব দ্বারে পাপী শির দিব বলিদান
কবিয়াল রমেশ শীল

যদি ভজন পথে যাবি

  • Sub Title: কালাচাঁদ আনন্দপুরে আপন ঘাটে দেখতে পাবি
মাইজভাণ্ডারী গান

মধুর হাঁসিয়ে নয়ন ঠারিয়ে

  • Sub Title: হানি প্রেম শর, করি জর জর, লুকিল কোথা মম প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন