“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: পেলে মনের মতন প্রেমিক রতন, তার প্রাণেতে প্রাণ মিশাই

মনে এদেশেতে প্রেমিক নাই, চলরে প্রেমিকের দেশে যাই।
পেলে মনের মতন প্রেমিক রতন, তার প্রাণেতে প্রাণ মিশাই।।

সাম্য মৈত্রী করুণার যে দেশ,
প্রেমানন্দে প্রেমিক করে সে দেশে প্রবেশ।
প্রেমিক নয়ন ঠারে কথা বলে, মুখে কিন্তু আলাপ নাই।।

যেই দেশে নাই ঘৃণা লজ্জা ভয়,
নাই হিংসা নিন্দা মান অভিমান প্রেমিক তথা রয়,
নাই জাতের বিচার সব একাকার ছোট বড় চিহ্ন নাই।।

প্রেমিকের দেশ নিত্য এক সমান,
শীত উষ্ণ লাভে লোকসানে সদাই সমান জ্ঞান,
আনন্দধাম দ্বন্দ্ব শূন্য পাপ পূণ্যের আর জায়গা নাই।।

রসরাজ রসিকের প্রেম দরবার,
নিত্য রসে নিত্যের দেশে, মওলা মাইজভাণ্ডার,
রমেশ বলে ভাগ্যের ফলে, কবে জানি সে দেশ পাই।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া

  • Sub Title: অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া ধু
রাধারমণ দত্ত

কংসের পিরিতে দিন গেলো সজনী লো

  • Sub Title: কংসের পিরিতে দিন গেলো ধু
রাধারমণ দত্ত

মনচুরা বন্ধুরে আজ কুনু মতে পাইনা দেখা

  • Sub Title: প্ৰাণ ললিতে ধৈরজ না মানে চিত্তে প্ৰাণনাথের বিরহেতে
মাইজভাণ্ডারী গান

মন আমার রসিক ডুবুরি

  • Sub Title: কত রত্ন তুলি আনি এক ডুম্বে পড়ি
দুর্বিন শাহ

আমি নারী কপালপোড়া

  • Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
রাধারমণ দত্ত

গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে

  • Sub Title: প্ৰেমরসে ভাসাইল রে অবনী
নমো নমো নমো জননী বঙ্গ

নমো নমো নমো জননী বঙ্গ

  • Sub Title: উত্তরে ঐ অভ্রভেদী
মাইজভাণ্ডারী গান

আমার মরণ কালে স্মরণ কর

  • Sub Title: দর্শন দানে কৃপা কর প্রাণ দিবনা তুমি বিনে
রাধারমণ দত্ত

জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী

  • Sub Title: সুবল রে- কলসী লইয়া কাঁখে আড় নয়নে ঘোমটা টেনে
কবিয়াল রমেশ শীল

তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ

  • Sub Title: হয়ত মোরে দাও হে দেখা, না হয় মোরে দাও কোরবান
মাইজভাণ্ডারী গান

ওহে মুঢ়মতি মন বৃথা

  • Sub Title: নিদ্রা ত্যাজি হও সচকিত

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন