“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চল হস্তী ধরা ও মন
চল হস্তী ধরা ও মন
  • Sub Title: চল হস্তী ধরা

চল হস্তী ধরা ও মন
চল হস্তী ধরা
কামহস্তী হইয়াছে পাগল
যারে ধরে করে সারা।।

একটা বড়ো কঠিন হস্তী
যখন তার উঠে মস্তি
কত লোকের করে ক্ষতি
যায় না সাধন করা।।

মানুষ দেখলে নেয় সে ধারে
দিয়া চোখ ইশারা
শত লোক ভক্ষণ করিল
তবু উদর যায় না ভরা।।

হস্তীর গলে দিলে রশি
যায় চলে অনেক সাহসী
বল হারিয়ে কাঁদে বসি
জিতে হইয়া মরা।।

কত মাহুত হস্তীর আশে
দিতেছে পাহারা
কত বাঁচে কত মরে
যায় না তাহার নির্ণয় করা।।

কামনগরে হস্তীর খাদা
যত হস্তী সবাই সাদা
হেকমতে রইয়াছে বাঁধা
প্রেমের শিকল পরা।।

অতি শক্ত চুম্বক আছে
হস্তীর মুখে ধরা
টান দিয়ে সে গ্রাস করে লয়
ধারে কাছে যায় গো যারা।।
হলো দেশের এ কী দশা
ঘরে ঘরে হস্তীর বাসা
বলে পাগল এ দুর্বিন শাহ
ভেবে হলাম সারা।।

যদি হস্তী মারতে চাও
শুন বলি মন তোরা
প্রেমের জাল রাস্তায় পাতিয়া
দিবানিশি দেও পাহারা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে আমায় করিল সারা
যে আমায় করিল সারা

যে আমায় করিল সারা

  • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী
আমিই শুধু রইনু বাকি
আমিই শুধু রইনু বাকি

আমিই শুধু রইনু বাকি

  • Sub Title: যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি
সখি চল যাই অজধ্যাতে
সখি চল যাই অজধ্যাতে

সখি চল যাই অজধ্যাতে

  • Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

  • Sub Title: সেথা যে কত লোক পেয়েছে কত শোক তৃষিত আছে কত ভাই
আমি বিনয় করি বলি রে
আমি বিনয় করি বলি রে

আমি বিনয় করি বলি রে

  • Sub Title: সোনা বন্ধের খবর আনি শীঘ্র দেও আনিয়া
আমার নাই বা হল পারে যাওয়া
আমার নাই বা হল পারে যাওয়া

আমার নাই বা হল পারে যাওয়া

  • Sub Title: যে হওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন