মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
মুর্শিদ নাম পরশমণি নাই যার তুলনা।।সময় থাকতে ভজিলাম না মুর্শিদের চরণ
রিপুর বশে হারাইলাম মহাজনের ধন
এখন কী করিব আর
নাম সম্বলে ধরলাম পাড়ি জানি না সাঁতার
সামনে অকূল পাথার
বাঁচি কী ডুবে মরি তার খবর জানি না।।এ সংসারে ভোজবাজি দিয়েছে ছেড়ে
মুর্শিদ নামের ঢেউ লেগেছে যার অন্তরে
ও যার মুর্শিদ কর্ণধার
তার নৌকা কি ডুবতে পারে ঝড়তুফানে আর?
সে পেয়েছে কিনার
দয়ার বলে কিনার মিলে নইলে মিলে না।।যারে করেছেন দয়া মুর্শিদ দয়াময়
দূর হইয়া গেল রে তার কাল সমনের ভয়
মুর্শিদ নাম যার সার
ছরকাত কবর ফুলসেরাতে ভয় কি আছে তার
সে হয়েছে উদ্ধার
করিম কয় দূর হলো তার ভবযন্ত্রণা।।
মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
- Sub Title: মুর্শিদ নাম পরশমণি নাই যার তুলনা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
- Sub Title: পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই চি
সদা মন থেকো রে হুঁস
- Sub Title: ধর মানুষ রূপ-নিহারে
আমি সন্ধ্যাদীপের শিখা
- Sub Title: অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা
প্ৰাণ নিল গো প্ৰাণসজনী মুরলী বাজাইয়া মধুর স্বরে
- Sub Title: বাঁশির সনে মনপ্ৰাণ নিল উদাসীন কইরে
কত সুখ পাইয়াছ রে বন্ধু
- Sub Title: আমায় পাশরিয়া
শুনে মানের কথা চম্পকলতা
- Sub Title: মাখা যায় ঘুরে
চিন্তা জ্বরের ঔষধ কোথায় পাই
- Sub Title: চিন্তা রোগের ঔষধ নাই ধু
দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে
- Sub Title: তুমি জানো আমার বেদন আর বলিব কারে
যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
- Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
রে মন কী রসে ভুলিয়াছো
- Sub Title: অসার সংসারে আশা
পাখি কখন জানি উড়ে যায়
- Sub Title: একটা বদ হাওয়া লেগে খাঁচায়
বাংলা
English 
Comments