“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি কুল হারা কলঙ্কিনী
আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী

আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।

প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন রজনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী
আমি কুল হারা কলঙ্কিনী
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদ অনল রকম জ্বালা.
আমার মন জানে আমি জানি ।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।

সখি আমার উপায় বলো না,
এ জীবনে দূর হলো না।।
বাউল করিমের পেরেশানী,
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।
আমি কুল হারা কলঙ্কিনী।।
আমারে কেউ ছোইয়ো না গো সজনী।।

রচনাঃ বাউল শাহ্‌ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চিরদিন জল সেঁচে আর
চিরদিন জল সেঁচে আর

চিরদিন জল সেঁচে আর

  • Sub Title: জল মানে না এই ভাঙ্গা নায়
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

  • Sub Title: যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে
আমার গহিন জলের নদী
আমার গহিন জলের নদী

আমার গহিন জলের নদী

  • Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
তওবা করো বারেবার
তওবা করো বারেবার

তওবা করো বারেবার

  • Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
কি শুনি মধুর ধ্বনি গো সখী
কি শুনি মধুর ধ্বনি গো সখী

কি শুনি মধুর ধ্বনি গো সখী

  • Sub Title: কোন না নাগরে ধরিয়া অধরে এমন অমৃত নাম
আমরা না-গান গাওয়ার দল রে
আমরা না-গান গাওয়ার দল রে

আমরা না-গান গাওয়ার দল রে

  • Sub Title: মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন