আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
ও শাহানশাহী দরবার, তুমি গরিবে নেওয়াজ।।পাইলেন নবিজির ফরমান, আবাদ করিতে আইলেন
দেশ হিন্দুস্তান, উড়াইলেন দ্বীনেরই নিশান
কেরামতে নত হলো, সেরা পৃথ্বিরাজ।।কর্ণেতে শুনি লোটাতে ভরিয়া আয়না
সাগরের পানি, আছে জগতে ধ্বনি
সেনাসৈন্য জাদুগির, সবে পাইল লাজ।।যার সামা শুনিয়া, বাগদাদের শহর সারা
উঠল কাপিয়া, চাইল যাইত নামিয়া
ধ্যানে বসে বড়ো পির, শুনিলা আওয়াজ।।দেখেন বড়ো পির, আশাতে ঠেশ দিয়া
জমি করল স্থির, আছে জগতের জাহির
দুর্বিন শাহ সেই পদধূলি, শিরে রাখি তাজ।।
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
- Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 30
বাউল গান এর নতুন প্রবন্ধ
বার বার, সখি, বারণ করনু ন যাও মথুরাধাম
- Sub Title: বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম
আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে জল
- Sub Title: সদা করছি টলোমল
শুন সখি বাজত বাঁশি
- Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ
মর জেন্দেগির আগে
- Sub Title: দেখে শমন যাক ভেগে
জানি মন প্রেমের প্রেমী কাজে গেলে
- Sub Title: পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি
হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই
- Sub Title: নাচে হরি বৈলে বাহু তুইলে নামে বিরাম নাই চি
শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
- Sub Title: কোথায় রহিয়াছ বন্ধু দেখা দেও আমায়
সখি যায়নি তো শ্যাম মথুরায়
- Sub Title: আর আমি কাঁদব না সই
কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
- Sub Title: স্বভাব দোষ আর গেল না ধু
গগনের থলে রবি চন্দ্র দীপক জ্বলে
- Sub Title: তারকামণ্ডল চমকে মোতি রে
যদি শরায় কার্য সিদ্ধি হয়
- Sub Title: হয়
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
- Sub Title: মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে
বাংলা
English 
Comments