“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: প্রেমসুরা দানে আমা, মাস্তানা বানাইলরে

আঁখি ঠারে মন হরিয়ে দিওয়ানা বানাইলরে।
প্রেমসুরা দানে আমা, মাস্তানা বানাইলরে।।

গৃহে ছিলেম আনন্দিত, প্রিয়তমে আলিঙ্গিত।
জ্বালাইয়ে রূপ শামা, পরওয়ানা বানাইলরে।।

ভাঙ্গি মম সুখপুর, করিলেন্ত জরজর।
প্রেমে মজাই বনপোঁড়া কুরঙ্গিনী বানাইলরে।।

আপনা বেগানা মোরে, তোষিতেক সমাদরে।
আজু প্রেমে মজাইয়ে, শত্রু বানাইলরে।।

প্রেমে মন করি লীন, সব থেকে করি ভিন।
প্রিয়ার কদম তলে, বৈরাগী বানাইলরে।।

সদা তছবিহ্ হাতে লিতেম, দরূদ কলমা পাঠ করিতেম।
এখন আপ্ত নামে প্রিয়ে, নাটকী বানাইলরে।।

ভব কার্য ত্যাগ করি, প্রিয়া নামে তছবিহ্ পড়ি।
অহরহ সদা মোর, কাল যাপিতে হৈলরে।।

না জানিতেম প্রেম নাম, না চিনিতেম বন্ধের ঠাম।
আজু প্রেমে মকবুলেরে, মাওলানা বানাইলরে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

গোবিন্দের লাগি ঝুরে দুই নয়ন গো

  • Sub Title: শ্রীকৃষ্ণ বলে রাধা হায় হায় করে কান্দে গো
দুর্বিন শাহ

বন্ধে কেন করে গো এমন

  • Sub Title: ভাব দেইখা বাঁচি না
রাধারমণ দত্ত

প্ৰাণবন্ধু কালিয়া আইল না শ্যাম কি দোষ পাইয়া

  • Sub Title: ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ধু
কবিয়াল রমেশ শীল

আমার সাধের দিন ফুরায়ে এলরে

  • Sub Title: ওরে আমি পাইলাম না তারে
রাধারমণ দত্ত

হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ

  • Sub Title: নাচে নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে সঙ্গোপাঙ্গ চি
হাসন রাজা

চিরকালের দাস হইয়ে মনিবের কাজ করি না রে

  • Sub Title: কেমনে মোরে ভালোবাসিতে আমি কি তায় বুঝি না রে
রাধারমণ দত্ত

পতিতপাবনী মা তারা ভবদারা ব্ৰহ্মময়ী গো

  • Sub Title: অজ্ঞান বালকে ডাকি ভাববন্ধন বিমোহিত করুণাময়ীগো
রাধারমণ দত্ত

আমি ডাকি কাতরে প্রাণ

  • Sub Title: আইস রে কাঙালের সখা হৃদয় মন্দিরে
রাধারমণ দত্ত

প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই

  • Sub Title: ও প্রাণবন্ধুর লাগি কত দুঃখ পাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন