“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
  • Sub Title: এসো সবে নরনারী আপন হৃদয় ল’য়ে

তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে,
এসো সবে নরনারী আপন হৃদয় ল’য়ে।।
সে আনন্দে উপবন বিকশিত অনুক্ষণ,

সে আনন্দে ধায় নদী আনন্দবায়তা ক’য়ে।।
সে পুণ্যনির্ঝরস্রোতে বিশ্ব করিতেছে স্নান,
রাখো সে অমৃতধারা পূরিয়া হৃদয় প্রাণ।
তোমরা এসেছ তীরে- শূন্য কি যাইবে ফিরে,
শেষে কি নয়ননীরে ডুবিবে তৃষিত হয়ে।।
চিরদিন এ আকাশ নবীন নীলিমাময়,
চিরদিন এ ধরণী যৌবনে ফুটিয়া রয়।
সে,আনন্দরসপানে চিরপ্রেম জাগে প্রাণে,
দহে না সংসারতাপ সংসার-মাঝারে র’য়ে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

  • Sub Title: সেথা যে কত লোক পেয়েছে কত শোক তৃষিত আছে কত ভাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন