শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা।।
শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,
শুধু নব দুরাশায় আগে চ’লে যায়-
পিছে ফেলে যায় মিছে আশা।।
অশেষ বাসনা লয়ে ভাঙা বল,
প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,
ভাঙা তরী ধ’রে ভাসে পারাবারে,
ভাব কেঁদে মরে- ভাঙা ভাষা।
হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,
আধখানি কথা সাঙ্গ নাহি হয়,
লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
শুধু আধখানি ভালোবাসা।।
শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা
- Sub Title: শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 173
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মা আমার, কেন তোরে স্নান নেহারি
- Sub Title: আঁখি ছলছল আহা
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার
- Sub Title: শিখাও প্রেমের শিক্ষা কোথা যাবে আর
চির-পুরানো চাঁদ
- Sub Title: চিরদিবস এমনি থেকো আমার এই সাধ
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
- Sub Title: এসো এসো এসো তোমার হাসিমুখে-
আইল শান্ত সন্ধ্যা
- Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো
- Sub Title: শত বরনের ভাব-উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ
আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে
- Sub Title: তোর একটুখানির আপনাকে
ফিরে ফিরে আমায় মিছে ডাকো স্বামী
- Sub Title: সময় হল বিদায় নেব আমি
সুখের মাঝে তোমায় দেখেছি
- Sub Title: দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে
আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে
- Sub Title: সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে
- Sub Title: নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল
আমারে করো জীবনদান
- Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান
বাংলা
English