অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে।।
ঘন বকুলের ম্লান বীথিকায়শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।
চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়নকোণে।।
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে।
যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে।।
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীনের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে।
নিয়ো না, নিয়ো না মোর পরিচয়
এ ছায়ার আবরণে।।
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
- Sub Title: গেয়ো না গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 169
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ওকি সখা, মুছ আঁখি। আমার তরেও কাঁদিবে কি
- Sub Title: কে আমি বা! আমি অভাগিনী- আমি মরি তাহে দুখ কিবা
মন মোর মেঘের সঙ্গী
- Sub Title: উড়ে চলে দিগ্দিগন্তের পানে
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
- Sub Title: আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
আনন্দগান উঠুক তবে বাজি
- Sub Title: এবার আমার ব্যথার বাঁশিতে
দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে
- Sub Title: দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে
হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান
- Sub Title: তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান
সজনি গো, শাঙন গগনে
- Sub Title: শাঙন গগনে ঘোর ঘনঘটা
প্রলয়নাচন নাচলে যখন আপন ভুলে
- Sub Title: হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে
পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি
- Sub Title: ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে
- Sub Title: আমি জাগি নাই জাগি নাই গো
বার বার, সখি, বারণ করনু ন যাও মথুরাধাম
- Sub Title: বিসরি প্রেমদুখ রাজভোগ যথি করত হমারই শ্যাম
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
- Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
বাংলা
English