অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান-
বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ।।
হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিলআমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল।।
আমি অর্জুনেরে- আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তনদান।
এই কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ণ গান।
আজ অভাগিনী- আজ অনাথিনী
ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি,
পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া!
কাঁদিতেও কেহ দেয় না বিধি।।
হায় রে বিধাতা, জানে না তাহারা সে দিন গিয়াছে চলি
যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার কত-না করিত সন্তান আমার-
কত-না শোণিত দিত রে ঢালি।।
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
- Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 192
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আজি শরততপনে প্রভাতস্বপনে
- Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
- Sub Title: তোমার তখনি বন্ধু বেঁধেছিনু অঞ্জলি
সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
- Sub Title: হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে
তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা
- Sub Title: একেলা ঘনঘোর পথে পান্থ কোথা যাও
মনে হল, যেন পেরিয়ে এলেম
- Sub Title: মরুতীর হতে সুধাশ্যামলিম পারে
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
- Sub Title: হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে
ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়
- Sub Title: কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়
হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
- Sub Title: আঁধার অরণ্যে ধাই হে
ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া
- Sub Title: নিশীথরাতের বাঁশি বাজে- শান্ত হও গো শান্ত হও
যাত্রী আমি ওরে
- Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
সখি রে, পিরীত বুঝবে কে
- Sub Title: আঁধার হৃদয়ক দুঃখকাহিনী বোলব শুনবে কে
শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে
- Sub Title: ঘর-ছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি
বাংলা
English