বার বার সখি বারণ করনু
ন যাও মথুরা ধাম!
বিসরি প্রেম দুখ, রাজভোগ যথিকরত হমারই শ্যাম।
কি কহলি রসন? হমারই শ্যাম সো?
কি বুঝলি পাগল প্রাণ?
অব তক ঘুচল ন ভাঁতি তুয়া মন!
সো কি হমারই শ্যাম?
শত শত দেশ পদানত যিনকো
শত শত মানুখ দাস,
শত শত রাজা রোষ-কটাখে
মনমে মানে তরাস,
দুখিনী গোপিনী, হম অবলা সখি,
সোকি হমারই শ্যাম?
বোল ত সজনি, মথুরা-অধিপতি
সোকি হমারই শ্যাম?
ধনকো শ্যাম সো, মথুরা পুরকো,
রাজ্য মানকো হোয়,
নহ পীরিতিকো, ব্রজ কামিনীকো,
নিচয় কহনু ময় তোয়।
ন যাও সজনী মথুরা নগরে
ভেটইতে সো শ্যাম,
সমরাইও না সখি, শামক মনমে
দুখিনী হমার নাম।
বাত রাখ মঝু নিতান্ত সহিলো
মথুরা পুর জনি যাহ,
দূর সঙে তু পেখিও শ্যামক
কৈছন আছয় নাহ।
জনি সখি দেখ সো, মনকে হরখে
করত মুখে পুর-বাস,
শপতি হমার লো, তব্ সখি ন যাও
মথুরা পতিকো পাশ।
জনি দেখো তুঁহুঁ সোবি সহত সখি
দারুণ বিরহক জ্বালা,
তব্ সখি সঁপিও শ্যামক চরণে
ইহ বন-কুসুমক মালা!
কহিও, রাধা, দুখিনী রাধা-
মথুরা-অধিপতি কান,
দুখজ্বালা তব, বারইতে সব
সঁপবে তন মন প্রাণ।
উরস পাতবে, অবশ মাথ তব
রাখব তছু পরি মাধা,
তোষইতে মন সব কছু করবে
যত কছু জানয় রাধা!
ভানু কহত- অয়ি বিরহ কাতরা
মনমে বাঁধহ থেহ।
মুগুধা বালা, বুঝই বুঝলিনা,
হমার শ্যামক লেহ
বার বার, সখি, বারণ করনু
- Sub Title: ন যাও মথুরা ধাম!
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভব সিন্ধু পার হবে যদি মন আয়
- Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
দেহের খবর বলি শোন রে মন
- Sub Title: দেহের উত্তর দিকে আছে বেশী
যে পরশে পরশে পরশ
- Sub Title: তাঁরে চিনে নে না
কে বানালো এমন রংমহল খানা
- Sub Title: হাওয়া দমে দেখ তাঁরে আসল বেনা
মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে
- Sub Title: খুলেছে
অজ্ঞান মন রে তুমি রহিয়াছ ভুলিয়া
- Sub Title: লাভ করিতে আইলায় ভবে মহাজনের ধন লইয়া
দিব্যজ্ঞানে দেখ রে মনুরায়
- Sub Title: ঝরার খালে বাঁধ বাঁধিলে
কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়
- Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
আনন্দধ্বনি জাগাও গগনে
- Sub Title: কে আছ জাগিয়া পুরবে চাহিয়া
সুখের নিশি যায় আমার
- Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
বল না বল না সখী কি করি উপায় গো
- Sub Title: নিশি গত প্ৰাণনাথ রহিল কোথায় গো
বাংলা
English 
Comments