“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগলা হাওয়ার বাদল-দিনে
  • Sub Title: পাগল আমার মন জেগে ওঠে

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ নাই নাই রে

সেখানে অকারণে যায় ছুটে।।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না-
দেয়াল যত সব গেল টুটে
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে-
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হরিনাম কৈরছি সার
হরিনাম কৈরছি সার

হরিনাম কৈরছি সার

  • Sub Title: হরি নামের মালা গাইথে পর গলে রত্নহার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন