“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
  • Sub Title: আঁধার অরণ্যে ধাই হে

হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
আঁধার অরণ্যে ধাই হে।
গহন তিমিরে নয়নের নীরে,

পথ খুঁজে নাহি পাই হে।।
সদা মনে হয় ‘কী করি’ ‘কী করি’,
কখন আসিবে কালবিভাবরী-
তাই ভয়ে মরি, ডাকি হরি! হরি!
হরি বিনে কেহ নাই হে।।
নয়নের জল হবে না বিফল,
তোমায় সবে বলে ভকতবৎসল-
সেই আশা মনে করেছি সম্বল,
বেঁচে আছি শুধু তাই হে।
আঁধারেতে জাগে তব আঁখিতারা,
তোমার ভক্ত কভু হয় না পথহারা-
প্রাণ তোমায় চাহে, তুমি ধ্রুবতারা-
আর কার পানে চাই হে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তুমি কি গো পিতা আমাদের
তুমি কি গো পিতা আমাদের

তুমি কি গো পিতা আমাদের

  • Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
মনের মানুষ অতি ধারে
মনের মানুষ অতি ধারে

মনের মানুষ অতি ধারে

  • Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

  • Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
মন হতে প্রেম যেতেছে শুকায়ে
মন হতে প্রেম যেতেছে শুকায়ে

মন হতে প্রেম যেতেছে শুকায়ে

  • Sub Title: শিথিল কপোল মলিন নয়ন তুষারধবল কেশ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন