“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
  • Sub Title: সে কি আমারি পানে ভুলে পড়িবে না

বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না।।
দুটি অতুল পদতল রাতুল শতদল

জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
মাটির ‘পরে তার করুণা মাটি হল- সে পদ মোর পথে চলিবে না?।
তব কণ্ঠ-‘পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিল মধুধারা।
যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম
নীরবে অতিধীরে ভ্রমরগীতিসম
দু কথা বল যদি ‘প্রিয়’ বা ‘প্রিয়তম’, তাহে তো কণা মধু ফুরাবে না।
হাসিতে সুধানদী উছলে নিরবধি,
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি-
এত সুধা কেন সৃজিল বিধি, যদি আমারি তৃষাটুকু পূরাবে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না

  • Sub Title: খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
ও কালা, কালা রে
ও কালা, কালা রে

ও কালা, কালা রে

  • Sub Title: তুই আমারে দিলি কত জ্বালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন