“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর কতকাল আমায় কাঁদাবি
আর কতকাল আমায় কাঁদাবি
  • Sub Title: ও রাই কিশোরী

আর কতোকাল আমায় কাঁদাবি
ও রাই কিশোরী।
আমি তো তোমার অনুগত

চরণের ভিখারী।।

ও রাই তোমার জন্যে গোলোক ছেড়েছি
সকল ছাড়িয়ে মানবদেহ ধরেছি
আর কী বাকি আছেরে;
এ ভাব করিয়ে স্মরণ, তুমি দাও হে চরণ
আপাততঃ প্রাণ শীতল করি।।

বনে বনে ধেনু চরায় কেবা রাই
তোমার চন্দ্রবদন হেরিব মনে অন্য আশা নাই
ঐ রূপ জাগে যখন অন্তরে;
তখন উদাস মনে, ঘুরি বনে বনে
আবার মুগ্ধমনে বাজাই বাঁশরী।।

তোমার পদে সব সঁপেছি কী আর বাকি রেখেছি
নিজহাতে দাসখত লিখে দিয়েছি
তাইতে বলি তোমারে;
লালন ভণে ললিতা বিশাখা বিহনে
তুই তাঁরে পায় ধরালি প্যারী।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 ক্ষম অপরাধ ওহে দীননাথ
ক্ষম অপরাধ ওহে দীননাথ

ক্ষম অপরাধ ওহে দীননাথ

  • Sub Title: কেশে ধরে আমায় লাগাও কিনারে
 কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

কিরূপ সাধনের বলে অধর ধরা যায়

  • Sub Title: নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়
হায় গৌরচান্দ গো গেলো কুলমান
হায় গৌরচান্দ গো গেলো কুলমান

হায় গৌরচান্দ গো গেলো কুলমান

  • Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
সহসা ডালপালা তোর উতলা যে
সহসা ডালপালা তোর উতলা যে

সহসা ডালপালা তোর উতলা যে

  • Sub Title: কারে তুই দেখতে পেলি আকাশ-মাঝে জানি না যে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন