“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
  • Sub Title: ভুলনা বৈদিক ভুলেতে

ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
ভুলনা বৈদিক ভুলেতে।।

উপর বাড়ী সদরওয়ালা
স্বরূপ রূপে হচ্ছে খেলা
স্বরূপ গুরুর স্বরূপ চেলা
কে আছে আর জগতে।।

গুরু রূপ যার ধ্যায়ানে রয়
শমন বলে তাঁর কিসের ভয়
নেচে গেয়ে ভব পারে যাই
গুরুর চরণ ত্বরিতে।।

সামনে তরঙ্গ ভারী
গুরু বীণে নাই কাণ্ডারি
লালন ভাসাও তরী
যা করেন সাঁই কৃপাতে।।

শিল্পীঃ- করবী

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 ভুলব না ভুলব না বলি
ভুলব না ভুলব না বলি

ভুলব না ভুলব না বলি

  • Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
রূপ দেখিলাম জলের ঘাটে
রূপ দেখিলাম জলের ঘাটে

রূপ দেখিলাম জলের ঘাটে

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে

চলো নিয়ম-মতে

  • Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন