“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মান ছেড়ে দাও ওগো রাধে
মান ছেড়ে দাও ওগো রাধে
  • Sub Title: কৃষ্ণ কেঁদে যায়

মান ছেড়ে দেও ওগো রাধে
কৃষ্ণ কেঁদে যায়।
কৃষ্ণ গেলে ইহাকালে

তোমার গতি হবে নাই।

কৃষ্ণের প্রতি মান করেছো
কোনটা মনে ভেবে আছো
সেইটা শুনতে চাই;
তোমার মনের গোড়া, যায় না ছেড়া
নিজগুণে কাটো রাই।।

যতো কথা বলি আমি
মনে বুঝে দেখো তুমি
ভালোর জন্য বলি সদাই;
তুমি আমার কথা রদ করো না
বারংবার কই তোমায়।।

তুমি ধনী মান ছেড়ে দাও
কৃষ্ণপানে স্বচক্ষে চাও
দেখো সে তোমারই নিশ্চয়;
লালন বলে দাসীরে বেহাল করো চিরকাল
কেবল মানের দাঁড়ায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শোনো রে মন
শোনো রে মন

শোনো রে মন

  • Sub Title: কোর্টে হইল তোমার নামে
আমরা বসব তোমার সনে
আমরা বসব তোমার সনে

আমরা বসব তোমার সনে

  • Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
সখী, ভাবনা কাহারে বলে
সখী, ভাবনা কাহারে বলে

সখী, ভাবনা কাহারে বলে

  • Sub Title: তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা ভালোবাসা’-
তোমার ফুলের মতন মন
তোমার ফুলের মতন মন

তোমার ফুলের মতন মন

  • Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন