“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে-জন ডুবে আছে সেই রূপসাগরে
যে-জন ডুবে আছে সেই রূপসাগরে
  • Sub Title: রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে

যে-জন ডুবে আছে সেই রূপসাগরে।
রূপের বাতি দিবারাতি জ্বলছে তার অন্তরে।।

রূপরসেরও রসিক যারা
রসে ডুবে আছে তারা
হয়েছে সে জ্যান্তে মরা
রাজবসন ছেড়ে।।

ওরে রাজ্যবসন ত্যজ্য করে
ডোর-কোপনি অঙ্গে পরে
কাঠের মালা গলে নিয়ে
করঙ্গ লয়েছে করে।।

ও রূপনদীর তীর ঘাটে
যে বসেছে মওড়া এটে
সেই নদীতে জোয়ার এলে
রসিক নেয় ধরে।।

জোয়ার আসলে ওঠে সোনা
ধরে নেয় সেই রসিক জনা
ও কামনদীর ঘাটে লোনা
লালন কয় সেই ঘাটে মানুষ মরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কই হল মোর মাছ ধরা
কই হল মোর মাছ ধরা

কই হল মোর মাছ ধরা

  • Sub Title: চিরদিন ধাপ ঠেলিয়ে হলাম আমি বলসারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন