যে ভাবের ভাব মোর মনে।
সেই ভাবের ভাব আছে বলবো না তা কারো সনে।।জন্মের ভাগি অনেকজনা
কর্মের ভাগি কেউ তো হয় না
কাদি সেই দিনের কান্না
বাঁধা ওই রাধার ঋণে।।ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া
রেখে এলাম ঘুমাইয়া
নিতাই এসে জল ঢালিয়া
শান্ত করবে আপন প্রাণে।।মায়ের বুকে প্রবোধ দিয়া
নিমাই যায় সন্ন্যাসী হইয়া
লালন বলে ধন্য হিয়া
ঘটতো কি সামান্য জ্ঞানে।।Posted from WordPress for Android
যে ভাবের ভাব মোর মনে
- Sub Title: সেই ভাবের ভাব আছে বলবো না তা কারো সনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 59
বাউল গান এর নতুন প্রবন্ধ
পূৰ্ণিমা ফাল্গুনো মাসে জন্মিলা গৌরাঙ্গ
- Sub Title: জন্মিলা গৌরাঙ্গ আমার জন্মিলা গৌরাঙ্গ
ইয়া মোহাম্মদ ছারওয়ারে আলম
- Sub Title: তুম হায় মেরে গড কি ফ্রেন্ড
চোখ যে ওদের ছুটে চলে গো
- Sub Title: ধনের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো
মাবুদত্ব মজুদত্ব খোদা এইদেহে রয়
- Sub Title: কী বস্তু কী আকার সে যে
আপনার আপন খবর নাই
- Sub Title: গগনের চাঁদ ধরব বলে
খেয়েছি বেজাতে কচু না বুঝে
- Sub Title: এখন তেঁতুল কোথা পাই খুঁজে
ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ
- Sub Title: এখন তবে কাজ করে বিদায় হবে দাস
শ্যামরূপের নাই তুলনা
- Sub Title: ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না
ফণীর ফণায় জ্বলে মণি
- Sub Title: কে নিবি তাহারে আয়
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
সখি হায় গো, এমন দরদি নাই সংসারে
- Sub Title: দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার ধারে গো
বাংলা
English 
Comments