“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
  • Sub Title: দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই

কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই।
দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই॥

মক্কাতে ধাক্কা খেয়ে
যেতে চাও কাশী ধামে
এমনি মতো কাল কাটালে
ঠিক না মানে কোথা ভাই॥

নৈবিদ্য পাকা কলা
দেখে মন ভোলে ভোলা
সিন্নির বেলায় দরগা-তলা
তাও দেখে মন খলবলায়॥

চুল পেকে হলে বুড়ো হুড়ো
না পেলে পথের মুড়ো
লালন বলে, সন্ধি ভুলে
না পেলে কূল নদীর ঠাঁই॥

শিল্পীঃ- পাগলা বাবলু

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়
মন বাতাস বুঝে ভাসাওরে তরী
মন বাতাস বুঝে ভাসাওরে তরী

মন বাতাস বুঝে ভাসাওরে তরী

  • Sub Title: তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী
 যে জন পদ্মহীন সরোবরে যায়
যে জন পদ্মহীন সরোবরে যায়

যে জন পদ্মহীন সরোবরে যায়

  • Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন