নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়।।
নূরে নীরে দুটি নিহার
কোনটিরে ঠিক রাখা যায়।।নবী আইন করলেন জগৎ জোড়া
সেজদা হারাম খোদা ছাড়া
মুরশিদ বরজখ সামনে খাড়া
সেজাদার সময় থুই কোথায়।।শোগল রাবেতা বলে
বরজখ লিখে দলিলে
কারে থুয়ে কারে নিলে
একমনে দুই কৈ দাঁড়ায়।।যদি বিলায়েতে হতো বিচার
ঘুচে যেত মনের অন্ধকার
লালন ভেড়ো এবার ওধার
দুই ধারেতে খাবি খায়।।
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়
- Sub Title: নূরে নীরে দুটি নিহার কোনটিরে ঠিক রাখা যায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 5528
বাউল গান এর নতুন প্রবন্ধ
লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদাই
- Sub Title: দেখ নারে মন দেখতে যার
ওরে প্রাণকান্ত
- Sub Title: আমায় করলে না শান্ত
কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
- Sub Title: অগাধ জলের মাঝে জ্বলছে বাতি
যে পথে সাঁই আসে যায়
- Sub Title: সামান্যে কি তাঁর মর্ম পায়
প্রেমশেল বিন্ধিল কলিজায়
- Sub Title: মরি সে ব্যথায়
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
- Sub Title: মম মন বুঝে দেখে মনে মনে- মনে রেখো কোরো করুণা
ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ
- Sub Title: আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-
শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া
- Sub Title: কেনে আইলাম জলের ঘাটে নিষেধ না মানিয়া গো ধু
রাধার নামে কে বাজাইল বাঁশি রে
- Sub Title: বাঁশির ধ্বনি শুইনে আমি হইলাম উদাসী রে
ছাড়িতে পরান নাহি চায় তবু যেতে হবে হায়
- Sub Title: তবু যেতে হবে হায়!
হৃদয় মোর কোমল অতি
- Sub Title: লাগিলে আলো শরমে ভয়ে মরিয়া যাই মরমে
বলি সব আমার আমার
- Sub Title: কে আমি তাই চিনলাম না
বাংলা
English 
Comments