বিনা মেঘে বরষে বারি।
শুদ্ধ রসিক হলে মর্মজানে তারি।৷
ও তার না সকাল বিকাল
নাহি তার কালাকাল
অবধারী।
মেঘ-মেঘেতে সৃষ্টির কারবার
তারাও সকল ইন্দ্র রাজার
আজ্ঞাকারী।।নীরসে সুরস কোরে
সবাই কি তা জানতে পারে
সাঁইর
কারিগরি।
ও তার এক বিন্দু পরশে
সে জীব অনায়াসে
হয় অমরি৷।
ব্রহ্মাণ্ডের জীবন
বারি হতে শপ বিমোচন
হয় সবারি।৷
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন
চিনে তোর মহাজন
থাক নেহারি।।————
৩২৭. লালন-গীতিকা, পৃ.
১২৫-২৬
কথান্তর :
বিনা মেঘে বর্ষে বারি
সুরসিক হলে মর্ম জানে
তারি৷
মেঘ-মেঘিতে সৃষ্টির কারবার
তারাই সবে ইন্দ্ররাজার
আজ্ঞাকারী।
যেজন সুধাসিন্ধু পাশে
ইন্দ্ররাজার নয় সে
অধিকারী।।সুরসে নীরস ঝরে
সবাই কি তাই জানতে পারে
সাঁইয়ের কারিকুরি
যার এক বিন্দু পরশে
এ জীব অনায়াসে
হয় অমরি।।বারিতে হয় ব্রহ্মাণ্ডের
জীবন
বারি হতে হয় জীবের পাপ বিমোচন
হয় সবারি।
দরবেশ সিরাজ কয়, লালন
চিনে সেই মহাজন
থাক নেহারি৷
লালন-সঙ্গীত, পৃ. ২২২;
বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৭
বিনা মেঘে বরষে বারি
- Sub Title: শুদ্ধ রসিক হলে মর্ম
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 71
বাউল গান এর নতুন প্রবন্ধ
কালরূপ হেরিয়া এমনি হইলাম গো সখী
- Sub Title: আগেতে না জানি
কেবল বুলি ধরেছো মারেফতি
- Sub Title: তোমার বুদ্ধি নাইকো অর্ধরতি
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
- Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে
আমি দেখন-হাসি আমায় দেখলে পরে হাসতে হাসতে
- Sub Title: আমায় দেখলে পরে হাসতে হাসতে
যাও গো দূতী পুষ্পবনে পুষ্প তুলো গিয়া
- Sub Title: আমি সাজাইতাম বাসর শয্যা প্ৰাণবন্ধুর লাগিয়া
আমি চাইয়া দেখতে যে পাই
- Sub Title: গৌর আমার শঙ্খ গো সারি
নব বসন্তের দানের ডালি
- Sub Title: এনেছি তোদেরই দ্বারে
চল রে সুবল রাই দরশনে
- Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
- Sub Title: রাঙা চরণতলে নেচে নেচে
দমে দমে জপো রে মন
- Sub Title: লা-ইলাহা ইল্লালাহ
ওকে কেন কাঁদালি
- Sub Title: ওর হাসিমুখ যে আর দেখা যাবে না
পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
বাংলা
English 
Comments