হরি কোনটা তোমার আসল নাম
শুধাই তোমারে।
কোন নাম ধরে ডাকলে পরেপাওয়া যাবে তোমারে।।
তুমি চৈতন্যরূপে
কি থাকো চুপে চেপে
কিবা তুমি বিরূপে
রও অন্ধকূপে
আমি জানতে পারলে সেবাদাসী
হবো হরি এবারে।।তুমি ব্রজদ্বারের রাম
আর বৃন্দাবনের শ্যাম
শতমুখে শুনি
তুমি সে ভগবান
নামটি তোমার অধর ধরা
কোন নামটি ভক্তের দ্বারে।।তুমি কোন ভাবেতে
রও কিসে ধেনু চরাও
কখন কোনভাবে থাকো
কোনরূপে আশ্রয়
কোনটি তোমার নামের গুণ হে
প্রকাশিত ঘরে ঘরে।।তোমার অনন্ত নাম হয়
তুমি কোন জায়গার গোঁসাই
নিরাকারে কি হও তুমি
কোন জায়গার কানাই
ফকির লালন বলে
কাতর দেলে
কোন নাম রয় আমার তরে।।
হরি কোনটা তোমার আসল নাম
- Sub Title: শুধাই তোমারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 36
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক
- Sub Title: প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক ধু
মানুষতত্ত্ব যার সত্য হয় মনে
- Sub Title: সেকি অন্য তত্ত্ব মানে
গুরু শ্ৰী কৃষ্ণ চৈতন্য দয়াময়
- Sub Title: সঙ্কীর্তনের শিরোমণি পতিত পাবন সবে কয়
ওহে প্রভু বিশ্বপতি
- Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
নাপাকে পাক হয় কেমনে
- Sub Title: জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে
প্ৰেম বিলাতে যাবে যদি মন
- Sub Title: ত্বরিতে কর আরোহণ
আমার যাবার সময় হল, আমায় কেন রাখিস ধরে
- Sub Title: চোখের জলের বাঁধন দিয়ে বাধিস নে আর মায়াডোরে
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
- Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে
- Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
- Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ
দেখ চেয়ে দেখ, তোরা জগতের উৎসব
- Sub Title: শোন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব
বাংলা
English 
Comments