জানি মন প্রেমের প্রেমী কাজে গেলে
পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি
প্রেম রসিক বলে।।মদন জ্বালায় ছিন্ন ভিন্ন
প্রেম প্রেম বলে জগৎ জানানো
অ-হকদারে রসিক মান্য
ঘুসকি জারি প্রেম-টাকশালে।।সহজ সুরসিক জনা
শোষায় শোষে বাণ ছাড়ে না
সে প্রেমের সন্ধি যায় না জানা
মরে না ডুবিলে।।তিন রসে প্রেম সাধলে হরি
শ্যাম অঙ্গে গৌরাঙ্গ তারি
লালন বলে বিনয় করি
সেই রসে প্রেম রসিক খেলে।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৮; লালন গীতিকা, পৃষ্ঠা ১১৭; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৯৯-১০০
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অন্তরার ৩ইয় চরণে ‘অ-হিকদারে’ স্থলে ‘ঐহিক দ্বারে’, ৪র্থ চরণে ‘ঘুসকি’ স্থলে ‘খুসকি’, সঞ্চারীর ১ম চরণে ‘সহজ সুরসিক জনা’ স্থলে “শুদ্ধ প্রেমের রসিক জনা” এবং ৩য় চরণে ‘সন্ধি’ স্থলে ‘ফন্দি’ কথান্তর আছে। পৃষ্ঠা ২৮৮ মুহম্মদ মনসুরউদ্দীন গানটি নদীয়া জেলা থেকে সংগ্রহ করেন। এতে বেশ কথান্তর আছে। তাঁর সংগ্রহটি এরূপ:
জানি মন প্রেমের প্রেমিক কাজে গেলে
পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি
তাই রসিক বলে।।মদন জ্বালায় ছিন্ন ভিন্ন
প্রেম প্রেম বলে জঁক লাগানো
ঐহিক দ্বারে রসিক মান্য
'খুকশী' জারি প্রেম-টাকশালে।।প্রেমের প্রেমিক রসিক জনা
শোষায় শোষে বাণ ছাড়ে না
সে প্রেমের সন্ধি জানা
যে জন বাঁচাতে পারে মরিলে।।তিন রতি রস সাধলে হরি
শ্যামাঙ্গে গৌরাঙ্গ তারি
লালন বলে বিনয় করি
সেই রসে প্রেম রসিক খেলে।।‘পল্লী সঙ্গীত সংগ্রহ’, ভারতবর্ষ, ফাল্গুন ১৩৩৩
জানি মন প্রেমের প্রেমী কাজে গেলে
- Sub Title: পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 75
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও কালা, কালা রে
- Sub Title: তুই আমারে দিলি কত জ্বালা
থাকিতে চরণ মরণে কি ভয়
- Sub Title: মরণ-হরণ নিখিল-শরণ জয় শ্রীচরণ ভরসা
তোমায় সাজাব যতনে কুসুমে রতনে
- Sub Title: কেয়ুরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে
উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার
- Sub Title: মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার
প্রেম করে বাড়িল দ্বিগুণ জ্বালা
- Sub Title: ছল করে প্রাণ হরে নিলো কালা
অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই
- Sub Title: কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয়
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
আমি তোমায় চিনতে গিয়া
- Sub Title: পড়েছি বিষম ফাঁদে
আল্লা তোমায় ডাকি গো
- Sub Title: তুমি দয়া করো গো
সোনার মানুষ ভাসছে রসে
- Sub Title: যে জেনেছে রসপন্থি সে
কত দিনে ওরে শ্যাম আর কত দিনে
- Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
চাহি না সুখে থাকিতে হে, হেরো কত দীনজন কাঁদিছে
- Sub Title: কত শোকের ক্রন্দন গগনে উঠিছে জীবনবন্ধন নিমেষে টুটিছে
বাংলা
English 
Comments