ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে।
মানুষ রূপে দীন দয়াময়, ও তারে চিন খেয়ালে।।একদিন খলিলের মেহমানি ছিল
ও খোদে খোদা সেথায় এসেছিল
কোন পীর পয়গম্বর না আসিল
ও আইল ফকিরের ছলে।।এব্রাহিম খলিলউল্লা ছিল
ও আমার মওলা তাহার মন বুঝিল
আপনা পুত্র কোরবানি দিল
মওলার মন পাবার আশায়।।ফকিররে জানিও যেমন
মওলাকে জানিও তেমন
আলেম পাইলে দরশন
ফকির হালছে বেহালে।।হরদমে যে করে জিকির
তাহাকে জানিও ফকির
খোদে খোদা তাহার কালবে হাজির
ফকির লালন তাই বলে।।—————
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ১০৮-০৯
লালন হিন্দু ও মুসলমান ঐতিহ্য ও সংস্কৃতিতে অনায়াসে বিচরণ করতে পারতেন। বাউলের গুহ্য সাধনতত্ত্বকে বাণী রূপ দেওয়ার জন্য সমকালের জীবন থেকে যেমন, তেমনি ইতিহাস-ঐতিহ্য থেকে উপমা, রূপক, সাদৃশ্য অলংকারাদির আশ্রয় নিতে হয়। লালন অতি দক্ষতার সাথে এই কাজটি করতে সক্ষম হয়েছেন। এই গানে মুসলিম ধর্মীয় ঐতিহ্যের ব্যবহার আছে। গানের মূল ভাব প্রথম চরণের ব্যক্ত হয়েছে – ‘ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে।’
ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে
- Sub Title: মানুষ রূপে দীন দয়াময়, ও তারে চিন খেয়ালে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 63
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল
- Sub Title: যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল
শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়
- Sub Title: মুখে ক’ক বা না ক’ক
তোরা যা লো সখি মথুরাতে
- Sub Title: দেখে আয় কেমন আছে শ্যাম
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
- Sub Title: গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে
আরক্ত কিংশুক কাঁপে মালতীর বক্ষ ভরি
- Sub Title: চন্দ্রের অমৃত-স্পর্শে উঠিতেছে শিহরি শিহরি
কাকে শুধাই রে সেই মুরশিদ, কে বলবে আমায়
- Sub Title: পশু-বধ করিলে খোদা কিসে খুশি হয়
ও মন থাকো রে সাবধানে
- Sub Title: রিপু ছয় জনে ধু
কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়
- Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
আমার প্রাণ ত বাঁচে না রে রসময়
- Sub Title: ওরে দয়া নি রাখিবায় বন্ধু জীয়নে মরণে রে ধু
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
- Sub Title: (সে) লইল মিঞার ঘরে
আজি শ্রাবনঘনগহন মোহে
- Sub Title: নিশার মতো নীরব ওহে সবার দিঠি এড়ায়ে এলে
দুঃখ বিনে আর সুখ হইল না
- Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
বাংলা
English 
Comments