“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে
  • Sub Title: আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে

আছেন কোথায় স্বর্গপুরে
কেউ নাহি তার ভেধ জানে
কেন জিজ্ঞাসিলে খোদার কথা

দেখায় আসমানে।।

পৃথিবী গোলাকার শুনি
অহর্নিশি ঘোরে আপনি।
তাইতে হয় দিন-রজনী
জ্ঞানী গুনী তাই মানে।।

একদিকেতে নিশি হলে
অন্যদিকে দিবা বলে।
আকাশতো দেখে সকলে
খোদা দেখে কয়জনে।।

আপন ঘরে কে কথা কয়
না জেনে আসমানে তাকায়।
লালন বলে কেবা কোথায়
বুঝিবে দিব্যজ্ঞানে।।

শিল্পীঃ- গোলাম ফকীর

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 একি আইন নবী করল জারি
একি আইন নবী করল জারি

একি আইন নবী করল জারি

  • Sub Title: পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি
নৈরাকারে ভাসছে রে এক ফুল
নৈরাকারে ভাসছে রে এক ফুল

নৈরাকারে ভাসছে রে এক ফুল

  • Sub Title: সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর

  • Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন