“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর
  • Sub Title: অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর

অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।।

ব্রহ্মা বিষ্ণু শিব তিনে
ভজে তোমায় নিশিদিনে।
আমি জানি নাকো তোমা বিনে
তুমি গুরু পরাৎপর।।

ভজে যদি না পাই তোমায়
এ দোষ আমি দেবো বা কার।
নয়ন দুটি তোমার উপর
যা করো তুমি এবার।।

আমি লালন একই শিরে
ভাই বন্ধু নাই আমার জোড়ে।
ভুগেছিলাম পক্সজ্বরে
মলম শাহ্‌ করেন উদ্ধার।।

শিল্পীঃ- আক্কাস ফকীর

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধার জীবনান্তকালে ললিতে গো
রাধার জীবনান্তকালে ললিতে গো

রাধার জীবনান্তকালে ললিতে গো

  • Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
মনের মানুষ অতি ধারে
মনের মানুষ অতি ধারে

মনের মানুষ অতি ধারে

  • Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন