“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গৌর প্রেম করবি যদি ও নাগরী
গৌর প্রেম করবি যদি ও নাগরী
  • Sub Title: কূলের গৌরব আর কোরনা

গৌর প্রেম করবি যদি ও নাগরী
কূলের গৌরব আর কোরনা।
কূলের লোভে মান বাড়াবি,

কূল হারাবি গৌর চাঁদ দেখা দেবেনা।।

ফুল ছিটাও বনে বনে- মনে মনে,
বনমালীর ভাব জানোনা।
চৌদ্দ বছর বনে বনে- রামের সনে,
সীতা, লক্ষণ এই তিন জনা।।

যত সব টাকা কড়ি- এ ঘর বাড়ি,
কিছুই তো সঙ্গে যাবেনা।
মরলে পাস কড়াকড়ি- তুলসী, দড়ি,
কাঠ খরি আর চট বিছানা।।

গৌরের সঙ্গে যাবি- দাসী হবি,
এটাই মনে কর বাসনা।
লালন কয়, মনে প্রাণে- এতই টানে,
ঐ পিরিতের খেদ মেটেনা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

নাম পাড়ালাম রসিক ভেয়ে
নাম পাড়ালাম রসিক ভেয়ে

নাম পাড়ালাম রসিক ভেয়ে

  • Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন