“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
  • Sub Title: অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়

অনেক ভাগ্যের ফলে
সে চাঁদ কেউ দেখিতে পায়।
অমাবস্যা নাই সে চাঁদে

দ্বিতলে তাঁর কিরন উদয়।।

যথারে সেই চন্দ্র ভুবন
দিবারাতের নাই আলাপন
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলি চটকের ন্যায়।।

সিন্ধু মাঝে বিন্দুবারি
মাঝখানে তাঁর স্বর্ণগিরি
অধরচাঁদের স্বর্গপুরী
তিল পরিমান জাগায়।।

দরশনে দুঃখ হরে
পরশনে পরশ করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সে-প্রেম জানে কি সবাই
সে-প্রেম জানে কি সবাই

সে-প্রেম জানে কি সবাই

  • Sub Title: যে-প্রেমে সেই লীলাখেলা ব্রজগোপীর আশ্রয়
জীব মলে জীব যায় কোনখানে
জীব মলে জীব যায় কোনখানে

জীব মলে জীব যায় কোনখানে

  • Sub Title: ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে
 দেখবি যদি সে চাঁদেরে
দেখবি যদি সে চাঁদেরে

দেখবি যদি সে চাঁদেরে

  • Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন