“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
  • Sub Title: সুরাতে করিল সৃষ্টি, আকার কি সে

সাঁইর লীলা দেখে লাগে চমৎকার।
সুরাতে করিল সৃষ্টি, আকার কি সে

নিরাকার।
আদমেরে পয়দা করে খোদ সুরাতে
পরওয়ার।
সুরাত বিনে পয়দা কিসে হইল সে
হঠাৎকার।
নূরের মানে হয় কোরান, কি বস্তু সে
নূর তাহার।
নিরাকারে কি প্রকারে নূর চুয়ায়ে
হয় সংসার।
আহমদি রূপে হাদি দুনিয়ায়
দিয়াছে বার।
লালন বলে, মনে দেলে সেও তো বিষম
ঘোর আমার।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৩; লালন-গীতিকা, পৃ. ১৯০-৯১ (ভনিতায় ‘মনে দেলে’ স্থলে ‘শুনে দেখে’ কথান্তর আছে ); বাউল কবি লালন শাহ, পৃ. ১৩৫-৩৬
‘বাংলার বাউল ও বাউল গানে’ ৫ম ও ৬ষ্ঠ চরণ এভাবে সংকলিত হয়েছে :
নূরের মানে হয় কোরানে
নূর বস্তু সে নিরাকার প্রমাণে
কেমন করে নূর চুয়ায়ে হয় সংসার।।– পৃ. ৩৩

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভুবন-জয়ী তোরা কি হায়
ভুবন-জয়ী তোরা কি হায়

ভুবন-জয়ী তোরা কি হায়

  • Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান
গৌরনিতাই আইস এই আসরে
গৌরনিতাই আইস এই আসরে

গৌরনিতাই আইস এই আসরে

  • Sub Title: শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ গদাধর সঙ্গে কৈরে
 কিবা শোভা দ্বিদলের ‘পরে
কিবা শোভা দ্বিদলের ‘পরে

কিবা শোভা দ্বিদলের ‘পরে

  • Sub Title: এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন