“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই
মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই
  • Sub Title: সব রাখল মা বনে গেছে বাকি কেবল বলাই কানাই

ও মা যশোদে দে তোর গোপালকে গোষ্ঠে লয়ে যাই।
সব রাখল মা বনে গেছে বাকি কেবল বলাই কানাই।।

ওঠোরে ভাই নন্দের কানু
বাথানেতে বাঁধা ধেনু
গগনে উদিত ভানু
আর তো নিশি নাই;
কেন মায়ের কোলে রইলে ঘুমে
ঘুম কি তোর ভাঙ্গে নাই।।

গোচারণে গোষ্ঠের পথে
কষ্ট নাই মা গোষ্ঠে যেতে
আমরা সবাই কাঁধে করে
গোপালকে লয়ে যাই;
তোর গোপালের ক্ষুধা হলে
মা দণ্ডে দণ্ডে ননী খাওয়াই।।

আমরা যত রাখালগণে
ঘুরি সবে বনে বনে
সারাদিনে জনে জনে
যত ফল পাই;
লালন কয় রাখালে
ফল খেয়ে মিঠা হলে
গোপালকে খাওয়ায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আয় কে যাবি ওপারে
আয় কে যাবি ওপারে

আয় কে যাবি ওপারে

  • Sub Title: দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

  • Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়
যদি চিনতে বাঞ্ছা হয় তারে
যদি চিনতে বাঞ্ছা হয় তারে

নজর একদিকে দেওরে

  • Sub Title: যদি চিনতে বাঞ্ছা হয় তারে
 আমার ঠাহর নাই গো মন-বেপারী
আমার ঠাহর নাই গো মন-বেপারী

আমার ঠাহর নাই গো মন-বেপারী

  • Sub Title: এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী
 এখন আর ভাবলে কি হবে
এখন আর ভাবলে কি হবে

এখন আর ভাবলে কি হবে

  • Sub Title: কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন