“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়
  • Sub Title: এক হাতে যদি বাজতো তালি

যে জন শিষ্য হয়, গুরুর মনের খবর লয়।
এক হাতে যদি বাজতো তালি
তবে দুই হাত কেন লাগায়।।

গুরু-শিষ্য এমনি ধারা
চাঁদের কোলে থাকে তারা
খাঁচা বাঁশে ঘুণে জ্বরা
গুরু না চিনলে ঘটে তাই।।

গুরু লোভী শিষ্য কামী
প্রেম করা তার সেচা পানি
উলুখড়ে জ্বলছে অগ্নি
জ্বলতে জ্বলতে নিভে যায়।।

গুরু-শিষ্যে প্রেম করা
মুঠের মধ্যে ছায়া ধরা
সিরাজ সাঁই কয়, লালন তেরা
এমনই প্রেম করা চাই।।

———
বাউল কবি লালন শাহ, পৃ. ২৯৯

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে
শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে

শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
বল গো বল গো সই কোন বা দেশে যাই
বল গো বল গো সই কোন বা দেশে যাই

বল গো বল গো সই কোন বা দেশে যাই

  • Sub Title: কোন্বা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই
দুপুর বেলাতে একলা পথে
দুপুর বেলাতে একলা পথে

দুপুর বেলাতে একলা পথে

  • Sub Title: ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়
ওরে মন আর কি যাবি
ওরে মন আর কি যাবি

ওরে মন আর কি যাবি

  • Sub Title: আবহায়াত নদীর পারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন