“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও মন বল রে সদায় লাইলাহা ইল্লাল্লা
ও মন বল রে সদায় লাইলাহা ইল্লাল্লা
  • Sub Title: আইল ভেজিলেন রাসুলুল্লাহ

মুখে পড় রে সদাই
লা ইলাহা ইল্লাল্লাহ।
আইল ভেজিলেন রাসুলুল্লাহ।।

নামের সহিত রূপ
ধিয়ানে রাখিয়া জপো।
বেনিশানায় যদি ডাকো
চিনবে কি রূপ কে আল্লাহ্‌।।

লা ইলাহা নফি সে হয়
ইল্লালাহ সেই দ্বীন দয়াময়।
নফি এজবাত ইহারে কয়
সেইতো এবাদতুল্লাহ।।

লা শরিক জানিয়া তাকে
পড় কালাম দেলে মুখে।
মুক্তি পাবি থাকবি সুখে
দেখবি রে নূর তাজেল্লা।।

বলেছেন সাঁই আল্লাহ্‌ নূরি
এই জেকেরের দরজা ভারি।
সিরাজ সাঁই তাই কয় ফুকারি
শোন রে লালন বেলিল্লাহ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এই মানুষে সেই মানুষ আছে
এই মানুষে সেই মানুষ আছে

এই মানুষে সেই মানুষ আছে

  • Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
যেও না আন্দাজি পথে মন-রসনা
যেও না আন্দাজি পথে মন-রসনা

যেও না আন্দাজি পথে মন-রসনা

  • Sub Title: কুপথে কুপ্যাঁচে প’লে প্রাণে বাঁচবে না
উৎসর্গ-পত্র
উৎসর্গ-পত্র

উৎসর্গ-পত্র

  • Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন