প্রেম জান না, প্রেমের হাটে বোলাবোলা
ও তার কথায় দেখি ব্রহ্ম-আলাপ
মনে গলদ ষোলকলা।।বেশ করে সে বোস্টমগিরি
রস নাহি তার গুমর ভারি
হরিনামের ঢুঢু তারি
তিন গাছি তার জপের মালা।।খাঁদা-বাঁধা ভূত চালানি
সেইটে বটে গণ্য জানি
ও তার সাধুর হাটের ঘুসঘুসানি
প্রেম গুণে পাও জ্বালা।।তার মন মেতেছে মদন-রসে
সদাই থাকে সেই আবেশে|
লালন বলে, মিছে মিছে
লবলবানি প্রেম উতলা।।——————
লালন গীতিকা, পৃষ্ঠা ১১৭-১৮
কথান্তরঃ
প্রেম জানি না, প্রেমের হাটে বুলাবুলা
মুখে বলে কৃষ্ণ-আলা
মনে মনে খায় মনকলা।।ছান্দা বান্ধা ভূত চালানি
ঐটা বটে ঘোর না জানি
সাধুর হাটে ঘুসঘুসানি
একি রে আলাজালা।।সঙ্গ করে রে বৈরাগ্যগিরি
রস নাই তার যষ্ঠি ভারি
হরির নামে ঢুঢু চারি
তিন গাছি জপের মালা।।মন মাতোয়াল মদন-রসে
সদায় মরি ঐ আবেশে
লালন বলে, শুদ্ধ বেশে
রাবরাবানী প্রেমতলা।।–হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৬১-৬২
হারামণি ৭ম খণ্ডে গানটি ৩৮৭ ও ৪১৯ পৃষ্ঠায় দুবার সংকলিত হয়েছে। উভয় খেত্রে কিছু কথান্তর আছে। যেমন সঞ্চারীর ১ম চরণ “সাধু করে রে বৈরাগীগিরি”, ভনিতা “লালন বলে, কত দরবেশ/রাবরাবানী প্রেমতলা”।
‘বাংলার বাউল ও বাউল গানে’ও বেশ কয়েক স্থানে কথান্তর আছে। এজন্য গানটি সম্পূর্ন উল্লেখ করা হল :
প্রেম না জেনে প্রেমের হাটে বুলাবুলা।
ও তার কথায় দেখি ব্রহ্ম আলাপ
মনে গলদ ষোলকলা।।খাঁদা বাঁধা ভূত-ছাড়ানি
সেইটে বড় ভাল জানি
ও তার সাধুর হাটে ঘুসঘসানি
মিছে সে আলাপনা।।বেশ করে সে বোস্টমগিরি
রস নাই তার গুমর ভারি
মুখে হরিনামে ডুবায় তরী
তিলক নেয় আর জপের মালা।।তার মন মেতেছে মদন-রসে
সদায় থাকে সেই আবেশে
লালন বলে, মিছে মিছে
লোক-জানানী প্রেম-উতালা।।—ঐ, পৃষ্ঠা ১০৪-০৫
প্রেম জান না প্রেমের হাটে বোলাবোলা
- Sub Title: ও তার কথায় দেখি ব্রহ্ম-আলাপ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 75
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরে রাম হরে বলছে মধুর স্বরে
- Sub Title: ষোল নাম বত্ৰিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে
এ জগতে ডাকে তোমায়
- Sub Title: কত ভাবে কত জনে
সতিমির রজনী
- Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
আমার কি হৈল যন্ত্রণা গো সখী
- Sub Title: কি অনল জ্বালাইয়া গেল শ্যাম কালিয়া সোনা
এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
- Sub Title: বিজন ঘরের কোণে এসো গো
মিলন হবে কত দিনে
- Sub Title: আমার মনের মানুষের সনে
তোরা বসে গাঁথিস মালা, তার গলায় পরে
- Sub Title: কখন যে শুকায়ে যায় ফেলে দেয় রে অনাদরে
আঁচলে হংস-মিথুন আঁকা
- Sub Title: বলাকা-পেড়ে শাড়ি দুলায়ে
ধরিয়া কাসেমের গলে
- Sub Title: সখিনা কাঁদিয়া বলে
ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে
- Sub Title: যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে
রাই কেন তুই হইলে এমন
- Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
বাংলা
English 
Comments