“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেবল বুলি ধরেছো মারেফতি
কেবল বুলি ধরেছো মারেফতি
  • Sub Title: তোমার বুদ্ধি নাইকো অর্ধরতি

কেবল বুলি ধরেছ মারফতী।
তোমার বুদ্ধি নাইকো অর্ধরতি।।

মুখে মারফত প্রকাশ করো
শুধালে হা করে পড়
খবর কিছু বলতে পার
কেবল কও সিনায় বসতি।।

চোরে যেমন চুরি করে
ধরে ফেললে দোষে পড়ে
মারফতী সেই প্রকারে
চোরামালের মহরতী।।

অনুমানে বুঝলাম এখন
সেইজন্য তা করো গোপন
লালন বলে এসব যেমন
মেয়েলোকের উপপতি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

পড়গা নামাজ জেনে শুনে
পড়গা নামাজ জেনে শুনে

পড়গা নামাজ জেনে শুনে

  • Sub Title: নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন