“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 সকলই কপালে করে
সকলই কপালে করে
  • Sub Title: কপালের নাম গোপালচন্দ্র

সকলই কপালে করে।
কপালের নাম গোপালচন্দ্র
কপালের নাম গুয়ে গোবরে।।

যদি থাকে এই কপালে
রত্ন এনে দেয় গোপালে।
কপালে বিমতি হলে
দূর্বা বনে বাঘে মারে।।

কেউ রাজা কেউ ভিখারি
কপালের ফ্যার হয় সবারই।
মনের ফ্যারে বুঝতে নারি
খেটে মরি অনাচারে।।

যার যেমন মনের করুণা
তেমনি ফল পেয়েছে সে না।
লালন বলে ভাবলে হয়না
বিধির কলম আর কি ফেরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভাঙার গান
ভাঙার গান

ভাঙার গান

  • Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট
কী হবে আমার গতি
কী হবে আমার গতি

কী হবে আমার গতি

  • Sub Title: কতোই জেনে কতোই শুনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন