“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চিরদিন জল সেঁচে আর
চিরদিন জল সেঁচে আর
  • Sub Title: জল মানে না এই ভাঙ্গা নায়

চিরদিন জল সেঁচে আর
জল মানে না এই ভাঙ্গা নায়।
একমালা জল সেঁচতে গেলে

তিনমালা যোগায় তেতলায়।।

আগা নায়ে মন মনোরায় বসে
বসে চুকুম খেলায়
আমার দশা তুলা ফাঁসা
জল সেঁচি আর শুধরি গরাই।।

ছুতোর ব্যাটার কারসাজিতে
জনম-তরীর ছাদ আঁটা নাই
নৌকার আশেপাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়েছে তলায়।।

মহাজনের অমূল্য ধন
মারা গেলো ডাকনী জোলায়
ফকির লালন কয়
কী জানি হয় নিকাশের বেলায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কে এল ডাকে চোখ গেল
কে এল ডাকে চোখ গেল

কে এল ডাকে চোখ গেল

  • Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল
ও রাই কিসের অভিমান গো
ও রাই কিসের অভিমান গো

ও রাই কিসের অভিমান গো

  • Sub Title: বিরাস বদনে শ্যাম দাঁড়ায় কুঞ্জবনে নয়ন তুলিয়া চাও পিয়ারী
আমি কী সুখে লো গৃহে রবো
আমি কী সুখে লো গৃহে রবো

আমি কী সুখে লো গৃহে রবো

  • Sub Title: আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন