“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এক অজান মানুষ ফিরসে দেশে
এক অজান মানুষ ফিরসে দেশে
  • Sub Title: তাঁরে চিনতে হয়

এক অজান মানুষ ফিরসে দেশে
তাঁরে চিনতে হয়
তাঁরে চিনতে হয়, তাঁরে মানতে হয়।।

শরীয়তের বেনা যাতে
জানে না তা শরিয়তে
জানা যাবে মারফতে
যদি মনের বিকার যায়।।

মূল ছাড়া এক আজগুবী ফুল
ফুটেছে ভাব নদীর কুল
চিরদিন এক রসিক বুলবুল
সেই ফুলেতে মধু খায়।।

শুনেছি সেই মানুষের খবর
আলেফের জের মীমের জবর
লালন বলে হসনে ফাঁপর
মুশিদ ভজলে পাওয়া যায়।।

শিল্পীঃ- গোলাম ফকির

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

জয় রাজরাজেশ্বর
জয় রাজরাজেশ্বর

জয় রাজরাজেশ্বর

  • Sub Title: জয় প্রেমসাগর! জয় ক্ষেম-আকর!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন