“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মানুষের করণ সেকি সাধারণ জানে রসিক যারা
মানুষের করণ সেকি সাধারণ জানে রসিক যারা
  • Sub Title: টলে জীব বিবাগী , অটল ঈশ্বর রাগী সেও

মানুষের করণ সেকি সাধারণ জানে রসিক যারা।
টলে জীব বিবাগী , অটল ঈশ্বর রাগী সেও
রাগ লেখে বৈদিক রাগের ধারা।।

যদি কুলের সঙ্গী ঘরে বিন্দু পড়ে ঝরে
আর কি রসিক ভেয়ে হাতে পায় তারে
নীরে ক্ষিরে মিশায় , সে পড়ে দুর্দশায়
না মিশিলে হীনঅঙ্গ বিফল পারা।।

হলে বানে বান ক্ষেপনা , বিষের উপার্জনা
অধ:পথে গতি উভয় শেষখানা
পঞ্চবানের ছিলে , প্রেম অস্ত্রে কাটিলে
তবে হবে মানুষের করণ সারা।।

ও সে রসিক শিখরে , যে মানুষ বাস করে
হেতু শূন্য করণ সেই মানুষের দ্বারে
নিহেতু বিশ্বাসে মেলে সে মানুষে
লালন হেতু কামে যায় মারা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে সুজন নাইয়া
ওরে সুজন নাইয়া

ওরে সুজন নাইয়া

  • Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
 কি শোভা দ্বি-দলময়
কি শোভা দ্বি-দলময়

কি শোভা দ্বি-দলময়

  • Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
 এনেছে এক নবীন আইন নদীয়াতে
এনেছে এক নবীন আইন নদীয়াতে

এনেছে এক নবীন আইন নদীয়াতে

  • Sub Title: বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন