“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দেখবি যদি প্রেমের কারখানা
দেখবি যদি প্রেমের কারখানা
  • Sub Title: গোলক-ধামে আছে প্রেমের মালখানা

দেখবি যদি প্রেমের কারখানা
গোলক-ধামে আছে প্রেমের মালখানা।।

প্রেম-নদীতে প্রেমের খনি
থাকে চিরকাল
প্রেমের এক কোদাল এনে কাট
সেই প্রেমের খাল।
প্রেম-চওড়া পাত পথে
প্রেমের মাছ বাঁধবে তাতে
কই জিয়াল খয়রা পুঁটি বাধবে না।।

প্রেম নদীতে ভেসে যায়
প্রেমের এক মরি
লালন কয়, যার গুরু সখা
সেই করেছে আড়ি।
প্রেমের এক শকুন হইয়া
মরিটা ফেলাও খাইয়া
সেই মরি খাইলে জীবের রসনা।।

———————
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৫১

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 প্রেম করা কি কথার কথা
প্রেম করা কি কথার কথা

প্রেম করা কি কথার কথা

  • Sub Title: প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম অপরাধ

ক্ষম ক্ষম অপরাধ

  • Sub Title: দাসের পানে একবার চাও হে দয়াময়
গোপনে রয়েছে খোদা তারে চেন নি
গোপনে রয়েছে খোদা তারে চেন নি

গোপনে রয়েছে খোদা তারে চেন নি

  • Sub Title: কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন