“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনরে যে পথে সাঁইর আসা যাওয়া
মনরে যে পথে সাঁইর আসা যাওয়া
  • Sub Title: তাতে নাই মাটি আর হাওয়া

মনরে যে পথে সাই’র আসা যাওয়া
তাতে নাই মাটি আর হাওয়া।।

আলীপুর করে কাচারী
তার উপরে নিঃশব্দপুরী
জীবের সাধ্য কিরে
তার উল পাওয়া।।

নিগুম ঠাঁই সতত থাকে
যথা যে যা করো সব সে দেখে
দেখতে নারে চর্মচোখে
কেউ দেখে না তাঁর কায়া।।

মন যায় মনের উপরে
তবে অধর সাঁইকে ধরতে পারে
অধীন লালন কয় বিনয় করে
কে জানে তাহা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই

তোমা ছাড়া বলো কবে রাই

  • Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই
প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার
প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার

প্রেম যমুনায় ফেলবি বড়শী খবরদার

  • Sub Title: লয়ে গুরুমন্ত্র ছেড়ে তন্ত্র ঠিক হয়ে বয় ঘাটের পড়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন