“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মনরে সামান্যে কি তাঁরে পায়
মনরে সামান্যে কি তাঁরে পায়
  • Sub Title: শুপ্রেম ভক্তির বশ দয়াময়

মনরে সামান্যে কি তাঁরে পায়।
শুপ্রেম ভক্তির বশ দয়াময়।।

কৃষ্ণের আনন্দপুরে
কামী লাভী যেতে নারে
শুদ্ধভক্তি ভক্তের দ্বারে
সে চরণকমল নিকটে যায়।।

বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি
তারে বলে হেতুভক্তি
নিহেতু ভক্তের রতি
সবে মাত্র দীননাথের পায়।।

ব্রজের নিগূঢ় তত্ত্ব গোসাঁই
শ্রীরূপে সব জানালে তাই
লালন বলে মোর সাধ্য নাই
সাধলে সে মতো রসিক মহাশয়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যে জন দেখেছে অটল রূপের বিহার
যে জন দেখেছে অটল রূপের বিহার

যে জন দেখেছে অটল রূপের বিহার

  • Sub Title: মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে

কী কালাম আনিলেন নবি সকলের শেষে

  • Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
 কে বুঝিতে পারে কুদরতি
কে বুঝিতে পারে কুদরতি

কে বুঝিতে পারে কুদরতি

  • Sub Title: সে যে আপনি জাগে আপনি ঘুমায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন