ও প্রেম আর আমার ভালো লাগে না।
তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম
তবু ঋণশোধ হলো না।।একদিন তো গিয়েছিলাম সেই যমুনার ঘাটে
কতো কথা মনে প’ল গো পথে
আমি রাধে সারানিশি কাঁদিয়া বেড়াই
তবু তো দেখা দিলে না।।তোমার সঙ্গে প্রেম করিয়া হলো জ্বালা
সে প্রেমের জন্য গাথিলাম বিনে সুতার মালা
প্রেম বিলায় কি ছালা ছালা
বার কান থাকে না।।সে প্রেমের মূল্য দিতে কুলমান যায়
তারে বুঝি গো রাখা হইল দায়
তাই লালন কয় শ্যাম রাইয়ের প্রেম
বুঝি আর হলো না।।
ও প্রেম আর আমার ভালো লাগে না
- Sub Title: তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
- Sub Title: আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম
- Sub Title: জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম
ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার
- Sub Title: ঐ এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর
কাজল বরণ পাখি
- Sub Title: নিলে হরে আঁখি
ও জীবের ধান্ধা কেন যায় না
- Sub Title: এ ভবে কয় বার আইলি, কয় বার গেলি
ভবে নাইরে আপনজন
- Sub Title: পাইলাম নারে মনের মতন ধু
ত্রিবেণীয়ার গাঙে
- Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে
ভোরের হাওয়া এলে
- Sub Title: চুম হেনে নয়ন-পাতে
যাইও না রে বন্ধু, যাইও না
- Sub Title: ভিন্ন বাসিও না
অয় গো সখী অন্যে জানে কেমনে
- Sub Title: গৌরপ্রেমের ঢেউ উঠিয়াছে যার মনে
মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী
- Sub Title: উচ্চ পুচ্চ তুলে নাচে ময়ুর ময়ুরী
সবে মিলি গাও রে, মিলি মঙ্গলাচরো
- Sub Title: ডাকি লহো হৃদয়ে প্রিয়তমে
বাংলা
English 
Comments