“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মারুফত কারে বলে জান মন
মারুফত কারে বলে জান মন
  • Sub Title: মন

মারুফত কারে বলে জান
মন
যদি করতে চাও খোদার ভজনা।।

দলিলে তাই জানা গেল
এক নবী সৃষ্টি পাইল
একিনের গাছ ছিল যখন।।

গাছে এক ময়ার হইল
ফকিরের গুণ পাইল
না দিল সেই পুস্পের আকার
ঘাম হইল সৃষ্টির কারণ।
সত্য যে শরীয়তে
হক বল সেই হকীকতে
তরীকতে কয় সাধন।।

মারুফতে এবাদত করা
হইতে হবে জ্যান্তে মরা
তাই লালন কয়, [অধর ধরা]
সে বড় কঠিনের ধন।।

————
৩৪৪. হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৩-০৪
গানটিতে স্তবকের চরণ
সংখ্যার সমতা নেই; উপরন্তু একটি অতিরিক্ত স্তবকও আছে। ২য় স্তবকের ৩য় চরণটি অন্ত্যমিলের
স্বার্থে “সেই পুষ্পের আকার না দিল” হতে পারে। ভনিতায় বন্ধনের পদ গুচ্ছ ছন্দের কারণেই
সংযোজিত হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, লালন এরূপ ক্রটিপূর্ণ গান রচনা করেননি।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আজব রঙ ফকিরি
আজব রঙ ফকিরি

আজব রঙ ফকিরি

  • Sub Title: সাদা সোহাগিনী সাঁই
 কি শোভা দ্বি-দলময়
কি শোভা দ্বি-দলময়

কি শোভা দ্বি-দলময়

  • Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন