“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
  • Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে

কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে।
রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে।।

না জেনে সে যোগ নিরূপণ
রসিক নাম ধরা সে কেমন
অসময়ে চাষ করলে তখন
কৃষি হয় কিসে।।

সামান্য বিচার কর
বিশ্বাস লইয়া ধর
অমূল্য ধন পাইতে পার
তাহে অনায়াসে।।

শুনতে পাই আন্দাজী কথা
বর্তমানে জান হেথা
লালন কয়, সে জন্ম-লতা
দেখ রে কিসে।।

——————
লালন-গীতিকা, পৃষ্ঠা ৯৯

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মনের মানুষ চিনলাম না রে
মনের মানুষ চিনলাম না রে

মনের মানুষ চিনলাম না রে

  • Sub Title: পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে
ওরে, যেতে হবে, আর দেরি নাই
ওরে, যেতে হবে, আর দেরি নাই

ওরে, যেতে হবে, আর দেরি নাই

  • Sub Title: পিছিয়ে পড়ে রবি কত সঙ্গীরা যে গেল সবাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন